কচুয়া উপজেলার শিয়ালকাঠী যুব সংঘ ক্লাব এর উদ্যোগে শহীদ শেখ রাসেল স্মৃতি স্বরনে ১৬ দলীয় ডে নাইট ফুটবল টুর্ণামেন্ট খেলা গতকাল শিয়ালকাঠী মাঠে অনুষ্ঠিত হয়।
শহীদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে-২০২২ এর ফাইনাল খোলায় চিরুলিয়া সবুজ সংঘ স্পোটিং ক্লাব ও বাবুর হাটের মুকুল স্পোটিং ক্লাব উভয় দলই চ্যাম্পিয়ান ঘোষনা করা হয়। খেলার নির্ধারিত সময়ে চিরুলিয়া সবুজ সংঘ স্পোটিং ক্লাব ও বাবুর হাটের মুকুল স্পোটিং ক্লাব ১-১ ড্র করে। পরে কোন দলই অতিরিক্ত সময়ও গোল না করতে পারায় কমিটি উভয় দলকেই চ্যাম্পিয়ান ঘোষনা করেন। খেলা পরিচালনা করেন আছাদুজ্জামান তুহিন। খেলায় শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
ধোপাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শিয়ালকাঠী যুব সংঘ ক্লাব এর সভাপতি এ মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। খেলায় সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনরূল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
ধোপাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেখ আ:হাই,কৃষকলীগের সভাপতি কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদার, আওয়ামীলৈিগর শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক গোলাম শোকরানা আজাদ হোসেন বালী,দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা সহ টুর্ণামেন্ট কমিটির সকল কর্মকর্তা, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা ও কর্মী।

