Nabadhara
ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি লেকপাড়ের নিষিদ্ধ হলো আয়োজন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

শীতের শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকপাড়ে সাউন্ড বক্সের উচ্চ স্বরে গানের সাথে পিকনিক হয়ে আসছে। তবে এবার শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় এসব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের দীঘির সংলগ্ন এলাকায় ( লেকপাড় হিসেবে পরিচিত) পিকনিক, চড়ুইভাতি বা সাউন্ড বক্স বাজিয়ে যে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন না করতে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা চলমান৷ তবে প্রায়দিন রাতে ঐ জায়গায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে শিক্ষার্থীরা পিকনিক করে থাকে। যা আসলেই বিরক্তিকর। এজন্য শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।