Nabadhara
ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

শাকিল আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রকমতউল্লার নেতৃত্বে উপজেলা পূর্বাচল জলসিড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রকমতউল্লা বলেন বিএনপি সমাবেশের নামে দেশে ব্যাপক নাশকতা চালাচ্ছে।তাঁরা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতিতে মেতে উঠেছেন। জামাত বিএনপির এ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে মাঠে থেকে কাজ করে যাবে রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ। এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাছান,সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া,১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মামুন ,সাধারণ সম্পাদক সজিব খন্দকার,৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল মিয়া,সাধারণ সম্পাদক আরিফ,৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।