Nabadhara
ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর পৌর এলাকায় বসত ঘরে আগুন লেগে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। যিনি ঘুমন্ত অবস্থায় সেখানে আটকা পড়েন বলে জানিয়েছে তার ভাই।

নিহত ৩২ বছর বয়সী সোহেল হাওলাদার ওই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই নাসির উদ্দিন বলেন, “স্ত্রীর ডাকে ঘুম ভেঙে গেলে সোহেলের ঘরে আগুন জ্বলতে দেখি। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করি।
“তবে ঘরের ভেতর ঘুমিয়ে থাকায় সোহেল আটকা পড়ে যায়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে সোহেল পুড়ে মারা যান বলে জানান নাসির।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক বলেন, সোহেল ওই ঘরে একাই থাকতেন। তিনি রাতে রান্না করেছিলেন। পরে চুলা থেকে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদাট জানান, তার ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের কথা জানিয়ে সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তা হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।