কচুয়ায় এক সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই আ: রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া সদরের মৃত হোচেন আলী শিকদারের পুত্র রিপন শিকদার(৪০)কে আজ সকাল ১০ টায় কচুয়ার মাছের বাজারের পার্শে ১টি চা এর দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পরে পুলিশ তাকে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরন করেছে। আটককৃত ব্যাক্তি জিআর ১৫৪/১৮ নং মামলার ১বছরের সাজাপ্রাপ্ত আসমী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

