মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ—৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা ডিজিএফআই -এর অতিরিক্ত পরিচালক মো. জুলফিকার আহমেদ, জেলা এনএসআই—এর যুগ্ম পরিচালক ড. সুলতানা কানিজ আয়শা, জেলা ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল-ফুলবাড়ীয়া সার্কেল) হাসান ইস্রাফিল, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর আসাদুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর আ.ন.ম আব্দুল্লাহ হিল বাকী, ত্রিশাল পৌর জামায়াতের সেক্রেটারি এনামুল হক, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় ২১ থেকে ২৫ মে ত্রিশালে অনুষ্ঠিতব্য কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজনকে সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণ করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, এ উৎসবের মাধ্যমে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব হবে।

