Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বেকারীর কারখানা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেকারীর কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারীর কারখানার রান্না ঘর থেকে কোটালীপাড়া থানা পুলিশ বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে।
বাচ্চু মোল্লা কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে ও ৩সন্তানের জনক।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী সম্পা বেগম।
তিনি বলেন, আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকমারফত আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আর এই রিপোর্ট পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।