Nabadhara
ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বগজুড়ী ঘাটে মিথ্যা ছিনতাইয়ের ঘটনায় মানহানি মামলা দায়েরের প্রস্তুতি

মোঃ জিহাদুল ইসলাম, , নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার বগজুড়ী ঘাট এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারী (রবিবার) রাতে উপজেলার চাচই/ধানাইড় গ্রামের রাজমিস্ত্রী রাজিব ও তার স্ত্রী আমেনা বেগমের পথ রোধ করে একটি মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চর আড়িয়ারা গ্রামের লুৎফর ফকিরের ছেলে ইব্রাহিম ফকিরসহ অজ্ঞাত কয়েকজনের নামে জয়পুর ইউপির চেয়ারম্যান ও সাংবাদিকদের কাছে অভিযোগ করে ওই দম্পতি। তাদের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদটি প্রচার হয়।

অতঃপর ২২ ফেব্রুয়ারী (বুধবার) ধার্য্যকৃত বিচারের দিন অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে আনিত অভিযোগ জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিছক মিথ্যা প্রমাণিত হয়।

মিথ্যা ছিনতাইয়ের ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার করে মান সম্মান ক্ষুন্ন করায় মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানি মামলার সিদ্ধান্ত নিয়েছেন চর আড়িয়ারা গ্রামের লুৎফর ফকিরের ছেলে ইব্রাহিম ফকির।

এ বিষয়ে জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি জানতে পেরে ২২ (ফেব্রয়ারী) উভয়কে ডেকে শুনা মেলার পর অভিযোগটি মিথ্যা ও বানোয়াট প্রমানিত হয়, মিথ্যা সংবাদ প্রচার করে মানহানি করার বিষয়ে চেয়ারম্যান এর কাছে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে কথা বলার আগেই রাজিব ও তার স্ত্রী আমেনা সটকে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।