Nabadhara
ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ ও ২৬ ফেব্রæয়ারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপাপ্ত) হর প্রসাদ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,বাগেরহাট হেল্প অফিসের পরিচালক ফরিদা আক্তার বানু লুচি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,সহকারী অধ্যাপক মো: আবুল কালাম, সহকারী অধ্যাপক মৃনাল কান্তি মৈত্র,প্রভষকসুযশ কান্তি মন্ডল, প্রভাষক এস এম বনী আমিন, প্রভাষক কৃষ্ণ পদ দাম ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিহিদার,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী, কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।