Nabadhara
ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ার পূর্ব চরকালনা গ্রামে মধুমতি নদীতে রেল ব্রীজ নির্মাণাধীন রেল প্রকল্প এলাকায় রড় বোঝাই ট্রাক্টরের ধাক্কায় একজন স্কুল ছাত্রীর নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রী জান্নাতি খানম (১০) চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে এবং চরজঙ্গল-মুকন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার(২৭ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে স্কুল ছাত্রী জান্নাতি খানম মধুমতি নদী থেকে গোসল করে বাড়ী ফেরার পথে একই এলাকায় রেল প্রকল্প কাজে নিয়োজিত একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে জান্নাতি খানম ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় ট্রাক্টরের চালক চরবগজুড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে নয়ন (১৭) ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নসির উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।