Nabadhara
ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন,স্মার্ট বাংলাদেশ গঠন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড.মোহাম্মদ কামাল হোসেন।

পরিসংখ্যান বিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি পরিসংখ্যান বিভাগের উদ্যোগে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।এসময় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন সম্পৃক্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.নিশীথ কুমার স্মার্ট বাংলাদেশ গঠনে পরিসংখ্যানের ভূমিকা তুলে ধরেন।এসময় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম.নাসিম আযাদ,সহকারী অধ্যাপক ড.রেহানা পারভীন,মোঃ জাহিদ হাসান,মোঃ তোফাজ্জল হোসেন, ড.মোঃ মতিউর রহমান সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।