Nabadhara
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মুক্তিযোদ্ধা পরিবারে জায়গায় ঘর নির্মানের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
এপ্রিল ১২, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ বাজারে প্রভাবশালী এবাদুল হাওলাদার জোরপুূর্বক এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল করে দোকান ঘর নির্মান করেছেন।

এ সময় এবাদুল হাওলাদারের নের্তৃত্বে ২০-২৫ জন লোক ওই জায়গায় অবস্থিত দুইটি দোকান ঘর মালামালসহ উধাও করে দিয়েছে। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে এবাদুল হাওলাদারের কাজ বন্ধ করে দেয়। বুধবার (১২ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ বাজারের মৃত বীর মুক্তিযোদ্ধা মোঃ কাসেম আলী শেখের ছেলে ইউপি সদস্য মোঃ আবু বক্কর শেখ (৬৫) স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে এ তথ্য জানান।

আবু বক্কর শেখ আরও বলেন, ‘কিসমত পিঁপড়াডাঙ্গা মৌজায় এসএ -৪১ নং খতিয়ানে ৫৭৪ ও ৫৭৫ নং দাগেআমার ৪ টি দলিলে ২১ শতক ক্রয়কৃত। উক্ত জায়গায় মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে আমার মালামালসহ দুটি দোকান ভেঙে দিয়ে জায়গা দখলের জন্য নতুন করে ঘর নির্মান করতে যায়। বিষটি আমি ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে ঘর নির্মান কাজ বন্ধ করে দেয়। আমি একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

জায়গা দখরের অভিযোগ অস্বীকার করে এবাদুল হাওলাদার বলেন, ‘ওই জায়গা আমাদেরনামে ডিসিআর (সরকারী বন্দবস্ত) কাটা আছে। রোজার দিন বিধায় মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত কাজ করিয়েছি।’

তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান বলেন, রাতেই খবর শুনে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘর নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। উল্লেখিত জায়গাটি খাস খতিয়ানের সম্পত্তি হওয়ার যাদের নামে বৈধ কাগজপত্র রয়েছে তারাই ভোগ-দখল করতে পারবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।