Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জগতপুর বাজারের প্রবহমান খালটি  দখল-দূষণে বিপর্যস্ত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর )প্রতিনিধি

কচুয়া উপজেলার জগতপুর বাজারে খাল দখল করে দোকানপাট, ঘরবাড়ি ও পাকা সেতু নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এতে এসব খালের অস্তিত্ব,জলজ জীববৈচিত্র্য হুমকির ও দখল-দূষণে বিপর্যস্ত জনজীবন। বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহ।

নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বর্তমানে জগতপুর বাজারের ময়লা আবর্জনা খালের উপর ফেলে ভরাট করায় অতিরিক্ত দুর্গন্ধ ও দুর্ষণের কারণে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও যাতায়াত মানুষের দুর্ভোগের শেষ নেই।

বর্তমানে এই বাজারে মানুষ চলাফেরা ও কেনাকাটা করতে গিয়ে  মুখ চাপা দিয়ে থাকতে হয়।

সরেজমিনে দেখা গেছে, জগতপুর বাজার থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত এই খালটি অন্তর্ভুক্ত। খালের দুই পাশে অধিকাংশ জায়গায় বর্তমানে অবৈধ স্থাপনা, ব্যক্তিগত ছোটখাটো কালভার্ট করা হয়েছে। বাজারের খাল দখল ও দূষণে বর্তমানে মৃত প্রায়।

খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে একের পর এক অবৈধ স্থাপনা। কোথাও বাড়িঘর আবার কোথাও দোকানঘরসহ নানা স্থাপনা। খালের পাড়ে একাধিক স্থানে দেখা গেছে মলয়ার স্তূপ। পানিতে ভাসছে পলিথিন, পচা খাবার, প্লাস্টিক বোতলসহ নানা রকম বর্জ্য আর মশাসহ নানা ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ।

দূষণের কারণে পানির রং কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তীব্র দুর্গন্ধে কয়েক মিনিটও দাঁড়িয়ে থাকা কষ্টকর। দখলের কারণে খালের কোনো অংশ ৮ থেকে ১০ ফুট পর্যন্ত সরু হয়ে গেছে। ফলে খালের স্বাভাবিক গতিতে বাঁধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় প্রশাসন এগুলো দেখো না দেখার ভান করছেন।

স্থানীয় সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম বলেন, এক সময় এসব খাল ছিল কৃষি, যোগাযোগ ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। কিন্তু দখল আর দুর্ষণের কারণে সেই খাল এখন মানুষের গলার কাঁটায় পরিনত হয়েছে।

দীর্ঘদিন ধরে এসব দখল কার্যক্রম চললেও এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি প্রশাসন। যার কারণে সামন্য বৃষ্টি হলেই বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি জলাবদ্ধতায় নির্মজ্জিত হয়ে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। তাই এসব দখলের উচ্ছেদ চান তাঁরা।

বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান,
বাজারের ময়লা-আবর্জনার দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করতে পারতেছি না, খুব বাজে দুর্গন্ধ। আমার মত সকল ব্যবসায়ীদের একই সমস্যা।  স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নিলে এ দুর্গন্ধে রোগ-জীবাণু ছড়িয়ে পড়বে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল জানান, খাল দখল ও দূষণ করা আইনত দন্ডনীয় অপরাধ। মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পরিবেশ দূষণের ব্যাপারে আলোচনা করা হয়েছে।  খাল দখল ও দুষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।