Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা থানায় আটককৃত ভারতীয় রেনু ইছামতি নদীতে অবমুক্ত

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ২৫ এপ্রিল রাতে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা এলাকার সড়কের পাশে জনৈক আনারুলের জমির পাশে পরিত্যক্ত অবস্থায় ৯ বল ভারতীয় রেনু পোনা জব্দ করে।

পুলিশের ধারনা চোরাকারবারিরা অবৈধ পথে রেনু পোনাগুলো নিয়ে এসে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রেনু পোনাগুলো ফেলে পালিয়ে যায়।

পুলিশ রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুক্রবার সকাল ১১টায় জব্দকৃত রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত করে। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।