Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গোয়ালে অগ্নিকান্ডে চারটি গাভীর মৃত্যু

Link Copied!

বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের একটি গোয়াল ঘরে আগুন লেগে গোয়ালটি ভষ্মীভূত হয়ে চারটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুড়ে যাওয়া গাভীর মালিক শেখ ইকরামুল কবির জানান প্রতিদিনের মতো ১৩ এপ্রিল তারাবীর নামাজ শেষে ঘুমিয়ে পড়লে হটাৎ গভীর রাতে গরুর গোঙ্গানী শুনতে পেয়ে বাইরে এসে দেখেন গোয়ালে দাউদাউ করে আগুন জ্বলছে এবং গাভী গুলি আগুনে পুড়ে ছটফট করতে করতে একে একে মারা যাচ্ছে।পরে তার ডাক চিৎকারে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুড়ে যাওয়া গাভীগুলির মধ্যে একটি গাভী গত পরশু বাচ্চা দিয়েছে।আরেকটি গর্ভবতী অবস্হায় আছে দু একদিনে বাচ্চা দিবে।আর যে দুইটা সে দুইটাও বড় গাভী। সব মিলিয়ে চারটি গাভীর আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। গাভীগুলিকে হারিয়ে দরিদ্র ইকরামুল শেখ অসহায় হয়ে পড়েছে।

কান্নাজড়িত কন্ঠে বলেন গাভীগুলিকে আমি সন্তানের মতো আদর যত্ন করে লালনপালন করে থাকি।আমার সর্বস্ব দিয়ে এই গাভী পালনের মাধ্যমে জীবিকা চালাই।এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি সরকারের কাছে সহায়তা কামনা করছেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।