Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বর্ষবরণ পালিত

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১৪, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলা নববর্ষ ১৪৩০কে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নড়াইলে বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে শুক্রবার(১৪এপ্রিল) সকালে শহরের এস এম সুলতান মঞ্চে এ উপলক্ষে প্রভাতী সংগীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুলতান মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী,নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, বর্ষ বরণ উৎযাপন পর্ষদের সদস্য সচিব মলয় কুমার কুন্ডু প্রমূখ। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী বলেন, পুরানো বছরের সকল জরাকে মুছে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহানারা বেগম,পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডঃ নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।