Nabadhara
ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা 

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১৫, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের বেনাহাটিতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪এপ্রিল)বিকালে বেনাহাটি গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি হাজরাতলার শতবর্ষী বটগাছ তলায় মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেনাহাটি গ্রামের কৃতি সন্তান মাগুরা বনশ্রী রবিন্দ্র স্বরনী কলেজের প্রভাষক কৃষ্ণপদ দত্ত সভাপতিত্বে বক্তব্য রাখেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ্বাস, খুলনার মতুয়া মহসংঘের সভাপতি প্রশান্ত কুমার হালদার,মতুয়া মহসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র, ডাঃ সুদব মন্ডল,ডাঃ সুকুমার বিশ্বাস,খুলনার মতুয়া মহসংঘের সাধারন সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক অনুপম টিকাদার,খুলনার মতুয়া মহসংঘের সাংগঠনিক সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বাবু অংশপতি,খুলনার সরকারী বি এল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সৌমিত বিশ্বাস,অবঃ ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার,যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কুমার গোশ্বামী,প্রানী সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোশ্বামী, খুলনার মতুয়া মহসংঘের জয়ন্ত বালা,বাবু রমেশ অধিকারী,মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির বিশ্বাস সহ প্রমুখ ।

অনুষ্ঠানে আলোচনা শেষে শিবপূজা,রামায়ন গান ও বাউল সংগিত অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এসব অনুষ্ঠান উপভোগ করতে হাজারো নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধরা উপস্থিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।