নড়াইলে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শহীদ বেগ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের কারী আমজাদ হোসেন বেগের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শহীদ বেগ তার বাড়ির পাশের পুকুর পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারর তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

