Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 পটুয়াখালীর দুমকিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আ’লীগের সহসভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সহসভাপতি মজিবুর রহমান মাষ্টার, মাওঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ফোরকান আহম্মেদ মৃধা, ত্রাণ ও সমাজককল্যান বিষয়ক সম্পাদক আবু ইউসুফ খান, প্রচার সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন প্রমুখ বক্তৃতা করেন। পরে শেখ কামালসহ ১৫ আগস্টের কালোরাত্রে স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।