Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সৌঁতিজালে জড়ানো মরদেহ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের নিষিদ্ধ সৌঁতিজালে জড়ানো মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের স্লুইচগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাদ্রাসা ছাত্রের নাম মো. কাওছার আহমেদ (১৪)। সে রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

এসময় ঘটনা ধামাচাপা দিতে নিজেদের সৌঁতিজাল নিজেরাই কেটে দেন ঐ আ’লীগ কর্মীরা। জানা যায়, উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের স্লুইচগেটে একটি নিষিদ্ধ সৌঁতিজাল পরিচালনা করছিলেন স্থানীয় আ’লীগ কর্মী মো. আইয়ুব আলী, হায়দার আলী, মনসুর রহমানসহ বেশ কয়েকজন। নদীতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে যায় কাওছার আহমেদ। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সৌঁতিজালে জড়ানো তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এছাড়া প্রায় ১০ বছর আগে বাবার দেওয়া সৌঁতিজালে জড়িয়ে মারা যান মো. আইয়ুব আলীর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সেলিম।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাওছার আহমেদ। আজ সৌঁতিজালে জড়ানো তার মরদেহ পাওয়া যায়। এর আগে এখানকার সৌঁতিজালে জড়িয়ে মারা যায় নিষিদ্ধ সৌঁতিজাল ব্যবহারকারী আইয়ুব আলীর ছেলে। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন। অভিযুক্ত হায়দার আলী বলেন, সে সৌঁতিজালে জড়িয়ে মারা যায়নি। তাহলে আপনারা সৌঁতিজাল কাটলেন কেন এমন প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, আমি সৌঁতিজালের সাথে নাই।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল মাদ্রাসা ছাত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে সৌঁতিজালে জড়ানো তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।