Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) নাটোরের চাঁদপুর (৩য়) উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয় । পরে বিদ্যালয়ের কমনরুমে বিশ্ব শিক্ষক দিবস পালনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান , সদস্য শাহিন আলী , বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন কুমার মুখার্জি , সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহতাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ মুনসুর রহমান, মোঃ মজিদ উদ্দিন, মোঃ আব্দুর রহিম, মোঃ নাজিম উদ্দিনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ।

এ সময় বক্তারা বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর । একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।