Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিনা টিকিটে প্লেনে চেপে বসা শিশু জুনায়েদের দায়িত্ব নিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ৬, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

গত ১১ সেপ্টেম্বর বিনা পাসপোর্ট ভিসা এবং টিকিট ছাড়াই সবার চোখ ফাঁকি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে চেপে বসা গোপালগঞ্জের মুকসুদপুরের শিশু জুনায়েদ (১২) এর লেখাপড়া সহ অন্যান্য সবকিছুর দায়িত্ব নিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম।

জেলা প্রশাসকের কাযালয়ের মিডিয়া সেলের সহকারী কমিশনার মোঃ আরিফ হোসেন সাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার গণ শুনানিতে শিশু জুনায়েদ মোল্লা তার মা-বাবাকে সাথে নিয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় শিশু জুনায়েদ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমকে বলেন, আমার লেখাপড়ার করতে ইচ্ছে করে।

জেলা প্রশাসক তার ইচ্ছা অনুযায়ী সরকারি শিশু পরিবার স্কুলে শিশু জুনায়েদ কে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা নেন এবং প্রয়োজন সাপেক্ষে তার ভবিষ্যৎ চিকিৎসা, শিক্ষা ও ইচ্ছা পূরণের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।