Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের কোদালের কোপে একই পরিবারের তিনজন নিহত

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের আকস্মিক হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (রাত ১০টার দিকে) ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ (২৮) হঠাৎ উত্তেজিত হয়ে বাড়ির উঠানে অবস্থানরত স্বজনদের ওপর কোদাল নিয়ে হামলা চালান। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি এলোপাথাড়ি কোপাতে থাকেন।

ঘটনাস্থলেই কোদালের আঘাতে নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ এলাকা থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পুরো আলিয়াবাদ ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।