নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রবিবার (৯ অক্টোবর) অরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। লোহাগড়া সরকারি আদর্শ কলেজে হল রুমে অরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সচিব প্রফেসর এম. আব্দুর রহিম।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনার সভাপতিত্বে অরিয়েন্টেশন সভায় আরো বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আওয়াওয়ামী লীগের সভাপতি মুনসী আলহাজ আলাউদ্দীন, লোহাগড়া পৌরসভার মেয়র আলহাজ সৈয়দ মসিয়ুউর রহমান,প্রভাসক মুনসী ওবায়দুর রহমান, প্রভাসক বাঁধন কুমার ঘোষ,প্রভাসক সৈয়দা রুমানা শারমিন প্রমুখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

