Nabadhara
ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ৯, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । নড়াইল জেলা বিএনপির আয়োজনে সোমবার(৯অক্টোবর)বিকেলে শহরের রাসেল ব্রীজ থেকে একটি বিশাল মিছিল মালিরবাগ হয়ে মাদ্রাসা বাজারে এসে সমাবেশ করে ।

এ সময় হাজার হাজার নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগের দাবীতে শ্লোগান দিতে থাকে। সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএপির সিনিয়ার সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সস্পাদক এস এম ফেরদৌস রহমান,দপ্তর সস্পাদক টিপু সুলতান,বিএনপি নেতা মাহবুব মোরশেদ জাফল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তরা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যায় বন্দিত্ব থেকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা প্রাপ্তির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। আর অতিদ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।