Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

Link Copied!

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিযে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলন্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহুর্তে সনাতন ধর্মাবলন্বীদের এ ধর্মীয় উৎসবে যে কোন সংঘাত এড়াতে চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো: আসমত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, পরিদর্শক ( তদন্ত) মো: তরিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ বাদশা শেখ, কাজী আবু শাহীন,আলিউজ্জামান জুয়েল, অর্চনা দেবী বড়াল ঝর্ণা , পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়, সাধারন সম্পাদক অলিপ সাহা কালা, চিতলমারী ফায়ার স্টেশন অফিসার এস,এম, আ: অদুত, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসমত হোসেন ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা করে সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহব্বান জানান । এবছর চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে ১৫৪টি পুজামন্ডপে আসন্ন শারীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।