Nabadhara
ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চিতলমারী উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউএনও মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের স্বনির্ভর দেশ গঠনে কাজ করছি।বর্তমান স্বাধীনতা বিরোধীরা পুনরায়মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী স্বাধীনতা বিরোধীরা সড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দিয়েবর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ( ভূমি) বেতবতী মিস্ত্রী,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান,উপজেলা আ’লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মহাসিন রেজা,বীর মুক্তিযোদ্ধা মোঃ বেল্লাল হোসেন, মুন্সি গাউছুল হক, মোঃ আবুতালেব শেখ, গোলাম ছরোয়ার, রনজিৎ কুমার বাড়ৈ, হাসু তালুকদার, রাজেন্দ্র নাথ বাড়ৈ,আঃ মালেক মল্লিক প্রমুখ।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদের ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।