Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় গ্যাসবাহী ট্যাংক লরিতে আগুন, আট ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম ফায়ার সার্ভিস

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলা বন্দর শিল্প এলাকায় বেঙ্গল এলপিজির গ্যাস বহনকারী ট্যাংক লরিতে আগুন লাগার ৮ ঘন্টা পর সেটা সম্পূর্ণ রুপে নেভানো হয়েছে।বুধবার ১১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে ট্যাংক লরিটিতে গ্যাস লোড নিয়ে বের হবার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মংলা ইপিজেড ফায়ার সার্ভিস সহ আটটি ইউনিট আট ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

প্রাথমিক ভাবে জানা গেছে গ্যাস বহনকারী লরিটির সিলিন্ডারের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, রামপাল ফায়ার সার্ভিসের দুইটি, খুলনা ফায়ার সার্ভিসের দুইটি এবং বাগেরহাট এর একটি সহ মোট ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা লরিটির দুই পাশ থেকে পানি এবং ফোম ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করে। স্থানীয়রা জানায়,সন্ধ্যার পর বেঙ্গল গ্রুপের গ্যাস কোম্পানির ভিতর থেকে লোড নিয়ে গ্যাসবাহী ট্যাংক লরিটি বের হওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়।

এরপর ফায়ার সার্ভিস এসে ৮ ঘণ্টা পর রাত তিনটার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হয়। তবে নিরাপত্তার কারণে ভিতরে ফায়ার সার্ভিস ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি।বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সাহাবুদ্দিন জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ১২০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওই ট্যাংক লরিটিতে লিকেজের কারনে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।