Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১২, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-মাগুরা সড়কের সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা (৪৫) ও আরোহী একই গ্রামের ছবুর শেখের ছেলে মাদ্রাসা ছাত্র আলীম পরীক্ষার্থী কাফিল শেখ (২৪)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মিঠাপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।