Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু’র সমাধিতে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা শাখার শ্রমিক নেতারা।

আজ বৃহশ্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা ও দুরুদ পাঠ শেষে ৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু’সহ পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। দোয়া ও মোনাজাত শেষে জাতীয় শ্রমীক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে সারা দিনের কর্মসূচী ঘোষনা দেন তারা

এসময় সাবেক মেয়র গোপালগঞ্জ পৌরসভা, উপদেষ্ঠা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালঞ্জ ও জাতীয় শ্রমিকলীগের গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক রেজাউল হক সিকদার রাজু, যুগ্ন আহবায়ক মোঃ বুলবুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি  সিদার জাহিদুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক মোঃ আঃ রাজ্জাক মোল্যা রাজা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ পলাশ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাফুজ মোল্যা, মোঃ আরিফুল ইসলাম জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল শেখ কাজল, টুঙ্গিপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফায়েকুজ্জামান ফায়েক, গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য নেয়ামত মোল্লা সহ জেলা- উপজেলা শাখার সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।