Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা নিয়ামত সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদারের পিতা বীর মুক্তিযোদ্ধা নিয়ামত সরদার (৮৮) অসুস্থতাজনিত কারণে বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি—রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

বীর মুক্তিযোদ্ধা নিয়ামত সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১-৩০মিনিটের সময় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনী মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর দুপুর ২টায় জানাজা শেষে বড়গুনী কবরস্থানে তাকে দাফন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো: আসমত হোসেন,ওসি মো: একরাম হোসেন।এছড়া অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,বিভিন্ন ইউপি পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

 

বীরমুক্তি যোদ্ধা নিয়ামত সরদারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। অনুরুপ শোক জানিয়েছেন চিতলমারী উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষা বিদ পীযূষ কান্তি রায়, বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক অহিদুজ্জামান পান্না প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।