Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার প্রান্তিক জেলেদের মাঝে ভ্যান বিতরন

মোঃ জিহাদুল ইসলাম,  নড়াইল
ডিসেম্বর ২৮, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়ায় মৎস্য অফিসের আয়োজনে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস অধিদপ্তর অংশ) এর আওতায় ২০ টি এবং ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ টি সহ মোট ৪০ টি ভ্যান বিতরণ করা হয়।

 

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মধ্য থেকে সুফলভোগীদের ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বরে এ ভ্যান বিতরন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, জেলা মৎস্য অফিসার এইচএম বদরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, ও সেক্রেটারী শাহিদুল ইসলাম শাহীসহ উপকারভোগী প্রান্তি জেলেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।