Nabadhara
ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারা বাংলাদেশে মা বোনেরা শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে –শেখ তন্ময়

সোহেল রানা বাবু, বাগেরহাটে
জানুয়ারি ১, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি:

সারা বাংলাদেশে মা বোনেরা শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে কবে আসবে সেই ৭ তারিখ।

শেখ হাসিনার নেতৃত্বে বাগেরহাটের উন্নয়নে সরকার কাজ করছে, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার নৌকাকে ভোট দিয়ে আবারও বিজয়ী করবেন তারা।

৭ জানুয়ারী নারী পুরুষ দল মত ভেদাভেদ ভুলে ভোটকেন্দ্রে এসে আপনাদের পছন্দের প্রার্থীকে আবারও ভোট দিবেন। আপনারা প্রমাণ করে দেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি এসব কথা বলেন।রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মেগনিতলা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন।

শেখ তন্ময় বলেন, বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে উন্নয়নের যোগসূত্র হচ্ছে বাগেরহাট। তাই বাগেরহাটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি সব ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন কাজ চলছে। বাগেরহাটকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে এসব কাজ সম্পন্ন করতে পারবেন।

নির্বাচনী ঐ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি এ্যড. ফরিদ উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন প্রমূখ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ ফিরোজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা কর্মীরা।

পরে তিনি রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি বাজারে গণসংযোগ ও পথসভা করেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।