Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শরিফ উসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে আহত নুরনবী টিপু নামে এক ব্যক্তি বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জসিম চেয়ারম্যান বাড়ির পাশে বায়তুল জামে মসজিদে।

আহত নুরনবী টিপুর পিতা আবদুল মালেক অভিযোগ করেন, জুমার নামাজ শেষে তার ছেলে শরিফ উসমান হাদির জন্য দোয়া চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে তার ছেলেকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহতের ছেলে জিসান বলেন, “একজন মানুষের জন্য দোয়া চাওয়াকে কেন্দ্র করে এমন হামলা অমানবিক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী আব্দুজ জাহের জানান, আহত নুরনবী টিপু তাদের দলের সদস্য। হামলায় জড়িতরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল, সোহাগ, এনায়েতউল্লাহ, আনোয়ারসহ কয়েকজন। তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, না হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, হামলার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তবে হামলাকারীরা আওয়ামী লীগের নয়, বরং বিএনপি-পন্থী এবং একই বাড়ির লোকজন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।