Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডিপ্লোমা কোটার বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ: “মব সন্ত্রাস নয়, মেধাভিত্তিক বাংলাদেশ চাই”

Link Copied!

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

 

ডিপ্লোমা টেকনিশিয়ানদের বিরুদ্ধে চলমান মব সন্ত্রাস এবং সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২ ফেব্রুয়ারি ) এক প্রতিবাদ সমাবেশ ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে পালিত হয়।

সমাবেশে শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মিনহাজ প্রেস ব্রিফিং পাঠ করে বলেন, প্রকৌশল অধিকার আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এটি দেশের প্রকৌশল কাঠামো, মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা এবং আইনের শাসন রক্ষার যৌক্তিক দাবি। সরকারি কমিটির আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি রাষ্ট্রীয় প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ডিপ্লোমা শিক্ষার্থীরা সম্মানিত টেকনিশিয়ান, তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে কোটার মাধ্যমে প্রকৌশলী পরিচয় দেওয়ার চেষ্টা দেশের অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা এবং পেশাগত মানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে দেশকে অদক্ষতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।

প্রেস ব্রিফিং চলাকালীন ও পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন।

“জেগেছে রে জেগেছে, প্রকৌশলীরা জেগেছে”

“রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”

“আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই”

“২৪-এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই”

শিক্ষার্থীরা বলেন, “মেধা শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। কোটা নয়—মেধাই হোক রাষ্ট্র গঠনের একমাত্র মানদণ্ড।”

তারা আরও যোগ করেন, “তুমি কে, আমি কে—প্রকৌশলী, প্রকৌশলী” এবং “সবার মুখে এক বয়ান—ডিপ্লোমারা টেকনিশিয়ান,” যা তাদের পেশাগত সীমারেখা স্পষ্ট করে।

সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—মব সন্ত্রাসে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্র যদি মেধাভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এর দায় সরকারকেই নিতে হবে।

প্রতিবাদ সমাবেশ ও প্রেস ব্রিফিং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।