Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির বিশাল প্রস্তুতি সমাবেশ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ।

সমাবেশে তিনি বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ তৈরিতে আনসার ও ভিডিপি সদস্যদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সমাবেশে জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার আনসার ও ভিডিপি সদস্য এই প্রস্তুতি সমাবেশে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।