Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বিএনপি প্রার্থীর সাথে ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের সাথে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (BCDS)-এর ডাসার ও কালকিনি উপজেলা শাখার ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১ ফেব্রুয়ারি )রাতে আয়োজিত এই সভায় ব্যবসায়ীরা তাদের বিদ্যমান সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো প্রার্থীর কাছে তুলে ধরেন।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও বিসিডিএস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন এইচ এম এমদাদুল হক জুয়েল (পরিচালক, বিসিডিএস মাদারীপুর জেলা ও সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা), মোঃ মজিবুর রহমান (সভাপতি, বিসিডিএস), হায়দার আলী মাস্টার (সভাপতি, কালকিনি বাজার) এবং নাজমুল হাসান, মোঃ খবির হোসেন, দেবাশিষ, প্রদীপ কুমার ও আঃ র‌হিম পা‌লোয়ান।

সভায় ব্যবসায়ীরা নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য স্থিতিশীল পরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান।

আনিসুর রহমান খোকন তালুকদার ব্যবসায়ীদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে ডাসার ও কালকিনি এলাকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের সকল প্রকার হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।