চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজশাহী-০৬ (চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, যদি তারা নির্বাচিত হন, তবে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে জামায়াত। তিনি বলেন, “যেখানে বৈষম্য দূর হবে এবং এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমান অধিকার পাবে।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক এ কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী ইশতেহারে বেকার যুবক-যুবতীদের বেকার ভাতা নয়, সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা যাতে মাথা উঁচু করে চলতে পারে, সেটি আমাদের লক্ষ্য। এছাড়া নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পাদুকা শিল্পকে আমরা প্রণোদনা ও প্রয়োজনীয় সমর্থন দিয়ে আরও উন্নত করতে চাই।”
সভায় উপস্থিত ছিলেন নিমপাড়া ইউনিয়নের জামায়াতের আমীর মিজানুর রহমানের সভাপতিত্বে বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, সহকারী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন মানিক, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি এবং অন্যান্য নেতাকর্মীরা।
তিনি ভোটারদের কাছে নির্বাচনে শক্তি ও সমর্থন চেয়ে দাঁড়িপাল্লা ভোট প্রত্যাশা জানান।

