Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত সময় প্রদান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।

নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেয়ার তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত করা হয়েছে । কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।

সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমার তারিখ ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত কাজ করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ইতোপূর্বে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।