Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

১.৮৬ কোটি টাকার অবৈধ সম্পদ: ফরিদপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার (৪৬) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্র জানায়, তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি প্রায় ২৩ লাখ ৩২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে এসব সম্পদ অর্জন করা হয়েছে। আর্থিক নথিপত্র বিশ্লেষণ করে তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

ফরিদপুর দুদকের উপ-পরিচালক রতন কুমার দাস জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দুদক জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।