Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোটগ্রহণের সরঞ্জাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কলাপাড়ার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম। এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৫৫৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(১১ ই ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন। তাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্স, পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও র‌্যাবের ২টি টহল দল মোতায়েন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।