Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালি ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়।

সরঞ্জাম গ্রহণের পর আনসার ও পুলিশ সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। একইভাবে জেলার পাঁচটি উপজেলার উপজেলা পরিষদ কার্যালয় থেকেও পর্যায়ক্রমে নির্বাচন সামগ্রী বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনের আওতায় পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বাদে বাকি ৩৮৫টি কেন্দ্রকে ‘অতিগুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।