Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদ্য বিদায়ী ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অর্থ লোপাট ও অনিয়মের অভিযোগ

উত্তম কুমার দাস, বাকেরগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

উত্তম কুমার দাস, বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, অনিয়ম, ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ঠিকাদার ও জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

অভিযোগ অনুযায়ী, স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের নামে চাঁদা আদায়, উন্নয়ন প্রকল্প থেকে নির্ধারিত হারে কমিশন গ্রহণ, নামে-বেনামে প্রকল্প গ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের সময় বিভিন্ন প্রকল্প থেকে ৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমিশন আদায়ের অভিযোগ রয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়, পিআইও অফিস এবং এলজিইডি প্রকল্পের মাধ্যমে এসব অর্থ আদায় করা হতো বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

রঙ্গশ্রী ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, কাবিখা প্রকল্পের ৩ লাখ টাকার বিল উত্তোলনের ক্ষেত্রে প্রায় ৩৬ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা।

অন্যদিকে স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের বিল, জামানত উত্তোলন এবং কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রেও নির্ধারিত হারে কমিশন দিতে হতো। না দিলে বিল আটকে রাখা হতো বলেও তারা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, ইউএনও বাসভবন পরিত্যক্ত ঘোষিত হলেও সেখানে অবস্থানকালে নিয়মিত ভাড়া না দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সংস্কার কাজে অতিরিক্ত ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া পৌর প্রশাসকের দায়িত্বে থাকাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিয়োগ ও পদোন্নতিতে অর্থ গ্রহণের অভিযোগও উঠেছে।

তবে অভিযোগের বিষয়ে সদ্য বিদায়ী ইউএনও রুমানা আফরোজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. আহসান হাবিব বলেন, “ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।