Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক সোহেল রানা বাবুর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক নবধারা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল রানা বাবুর পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আঃ রাজ্জাক হাওলাদারের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখা, জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক আলহাজ্ব আঃ রাজ্জাক হাওলাদার (৯২) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরদিন মঙ্গলবার সকালে উত্তর গোটাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।