Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, নকল স্বর্ণ ও আসল অলংকার উদ্ধার

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল স্বর্ণের বিস্কুট এবং ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মেলান্দহ থানার মামলা নং-১৮, তারিখ ২১ এপ্রিল ২০২৬-এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মোঃ দুলাল শেখ (৩৭), আব্দুল হালিম (৩৫), মোঃ সুজন শেখ (৪৫) এবং মোঃ রাশেদ (৪০)-কে গ্রেফতার করা হয়। তারা সবাই জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৪ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, এবং একটি নকল সোনালি রঙের স্বর্ণের বিস্কুট, যা দিয়ে তারা সাধারণ মানুষকে প্রতারণা করত।

পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে মানুষকে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নিত। সর্বশেষ ঘটনায় এক নারী ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে কানের দুল নিয়ে যায় তারা। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত চলছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।