Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৯টি পরিবারকে মোট ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও কুটিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহসহ ঘোড়াশাল জোনাল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে বৈধ সংযোগ গ্রহণ এবং নিরাপদ গ্যাস ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।