Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণী এতে অংশগ্রহণ করেন।

বিকালে উপজেলার ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিজনকে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, দশ কেজি করে ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম, অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিএনপি নেতা এমএ হাশেম রাজু, সালাহউদ্দিন চৌধুরী, আকম মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদল নেতা মাসুদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, চন্দনাইশ পৌরসভা যুবদল আহবায়ক মো. আজম খান, সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ কৃষি চর্চা, কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন, যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বক্তারা।

পরে প্রান্তিক কয়েকজন কৃষকের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দিয়ে বীজ ও সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জসীম উদ্দীন আহমেদ এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।