Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে বোরো ধান প্রদর্শনীর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বোরো ধান প্রদর্শনীর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অষ্টগ্রামের উদ্যোগে এ নমুনা শস্য কর্তনের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন প্রকল্প ঢাকা অঞ্চলের প্রকল্প পরিচালক ড. আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন প্রকল্প ঢাকা অঞ্চলের ট্রেনিং কো-অর্ডিনেটর ওবায়েদুল হক রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে অষ্টগ্রাম উপজেলায় ২৪ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উচ্চ ফলন ও রোগবালাইয়ের কম আক্রমণের কারণে কৃষকরা হাইব্রিড ধানের চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার বলেন, সিনজেনটা ১২০৫ জাতের ধান মোটা দানার এবং ভালো পরিচর্যায় বিঘা প্রতি প্রায় ৩৪ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আগামী বছরগুলোতে হাইব্রিড ধানের আবাদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, প্রদর্শনী প্লটের এই ফলন কৃষকদের আধুনিক ও উচ্চফলনশীল জাতের ধান চাষে উৎসাহিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।