Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় তার নিজ বাসার আইপিএসে পানি ঢালার জন্য কর্ক খোলার সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান ভাই’র বাসায় বসে শনিবার সন্ধ্যায় তার (হান্নান) উপস্থিতিতে বিএনপির ৪-৫ নেতাকর্মী কথা বলছিল। লোডশেডিং শেষে তখন বিদ্যুৎ আসলে হান্নান ভাইর বাসার আইপিএস দিয়ে ধোয়া বের হতে থাকে।

এ সময় আইপিএসে পানি ভরার জন্য হান্নান ভাই আইপিএসের কর্ক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে (হান্নান) আহত হয়।

তাৎক্ষনিক আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাই। রোববার দুপুরে হান্নান ভাই অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নগরীতে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা আশঙ্কামুক্ত বলে শরীফ স্বপন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।