Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে বরিশালের আগৈলঝাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।

পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফছা বিনতে হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, পার্টনার স্কুলের কৃষাণী ঝুমা বালা, ইতি সমাদ্দার, মনি বৈদ্য, কৃষক সোহেল প্রমুখ।

উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি। পৃথিবীতে এমন কোনো ফল-ফসল নেই যা বাংলাদেশের মাটিতে ফলে না। কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়লে কৃষকরা লাভবান হবে। উত্তম কৃষি চর্চা করতে হবে। ভালো ফসল উৎপাদন না করার কারণে বিদেশের বাজার ধরতে পারছি না আমরা। নিরাপদ খাবার উৎপাদন করতে পারলে বিদেশের বাজার আমরা ধরতে পারবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডার অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১০০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পরে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।